সিরাজগঞ্জের জেনা- রেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক আবদুল বাকী মির্জা হত্যাকাণ্ডের অন্যতম আসামি মো. জাকারিয়াকে আবারও গত মঙ্গলবার দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।পুলিশ জানায়, সিরাজগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মঙ্গলবার জাকারিয়াকে হাজির করে পুনরায় পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। পরে বিচারক প্রদীপ কুমার শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ৪ মে জাকারিয়াকে র্যাব-১২ সদস্যরা ঢাকার মহাখালী বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করে সিরাজগঞ্জ সদর থানায় সোপর্দ করেন। ৫ মে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে তাঁকে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।সদর থানার কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, জাকারিয়া দোষ স্বীকার করে তথ্য দিলেও মাঝেমধ্যে কিছু বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন। এ কারণে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আরও দুই দিনের রিমান্ডে আনা হয়েছে।