রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি পদে সময় টেলিভিশনের বার্তা সম্পাদক জাকারিয়া মুক্তা, সাধারণ সম্পাদক পদে এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি কেরামতউল্লাহ ও সাংগঠনিক সম্পাদক পদে হাবিবুর রহমান পুনর্নির্বাচিত হয়েছেন।গত রোববার মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা রিসোর্টে সমিতির বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। কমিটিতে আজিজুর রহীম সিনিয়র সহসভাপতি, মর্তুজা হায়দার, জহিরুল ইসলাম, অমিয় ঘটক ও মিথুন কামাল সহসভাপতি নির্বাচিত হন। মহসীনুল করিম ও জুয়েল ইসলাম যুগ্ম সম্পাদক এবং মোকছুদার রহমান কোষাধ্যক্ষ নির্বাচিত হন। এ ছাড়া তারিকুল আহসান প্রচার ও প্রকাশনা সম্পাদক, তোফাজ্জল হোসেন দপ্তর সম্পাদক, বাতেন বিপ্লব ক্রীড়া সম্পাদক, কামরুজ্জামান পারভেজ সাংস্কৃতিক সম্পাদক, তামান্না মোমিন খান সাহিত্য সম্পাদক, আনোয়ারুল করিম আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক, মতলু মল্লিক জনকল্যাণ সম্পাদক ও লাবণী গুহ মহিলাবিষয়ক সম্পাদক নির্বাচিত হন। কমিটির কার্যনির্বাহী সদস্য পদে ১৪ জনকে নির্বাচিত করা হয়। এ ছাড়া কবি সৈয়দ শামসুল হক, প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক ও যুগান্তরের রফিকুল হক দাদুভাইসহ ১৫ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। বিজ্ঞপ্তি।