রাজশাহী মেডিকেল কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রেজা মোহাম্মদ জাকারিয়া। মা-বাবার স্বপ্ন ছিল, ছেলে চিকিত্সক হয়ে দরিদ্র অসহায়দের সেবা করবেন। কিন্তু কী নিয়তি! এখন সেই ছেলের চিকিত্সার জন্যই সমাজের প্রতি চেয়ে আছেন মা-বাবা। তাঁদের প্রিয় সন্তানের দেহে বাসা বেঁধেছে মরণ ব্যাধি ক্যানসার। চিকিত্সকেরা জানিয়েছেন, জাকারিয়াকে সুস্থ করে তুলতে কেমোথেরাপি ও বোনম্যারো ট্রান্সপ্লান্টেশনের জন্য দ্রুত বিদেশে নিতে হবে। এ জন্য দরকার প্রায় ৭৫ লাখ টাকা। কিন্তু অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বাবা হুমায়ূন কবির ও স্কুলশিক্ষিকা মা মনোয়ারা বেগম এত টাকা কীভাবে জোগাড় করবেন? প্রিয় সহপাঠীকে সুস্থ করে তুলতে সতীর্থরাও বিভিন্নভাবে অর্থ সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জাকারিয়ার চিকিত্সার সহায়তায় তাঁরা সবাই সমাজের বিত্তবানদের প্রতি এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: হুমায়ূন কবির, সঞ্চয়ী হিসাব নম্বর: ১৫৬১০১৭৫৫২২, ডাচ্-বাংলা ব্যাংক, ময়মনসিংহ শাখা। বিজ্ঞপ্তি।