জাকার্তার সঙ্গে বাণিজ্যিক ভারসাম্য কমাতে রাষ্ট্রপতির আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ইন্দোনেশিয়ায় রপ্তানি বাড়ানোর মাধ্যমে ঢাকা-জাকার্তা বাণিজ্যিক ভারসাম্য কমিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের জন্য ইন্দোনেশিয়ায় নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানিয়েছেন।রাষ্ট্রপতির সঙ্গে গতকাল বুধবার সকালে বঙ্গভবনে ইন্দোনেশিয়ায় নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. গোলাম মোহাম্মদ সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।রাষ্ট্রপতি ইন্দোনেশিয়ার সঙ্গে বিদ্যমান প্রতিকূল বাণিজ্যিক ভারসাম্য কমিয়ে আনতে বাংলাদেশ থেকে ওষুধ, পাটজাত পণ্য, সিরামিক, মেলামাইন সে দেশে রপ্তানি বাড়াতে কূটনৈতিক তৎপরতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। বাসস