জাকার্তায় তরুণদের উদ্দেশে বক্তৃতা দিলেন ড. ইউনূস
ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এক যুব সম্মেলনে সে দেশের তরুণদের উদ্দেশে বক্তৃতা করেছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সামাজিক সংগঠন সিনার্জির আমন্ত্রণে জাকার্তা সফর করেন তিনি।
ইউনূস সেন্টারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি ছিল ইন্দোনেশিয়ায় প্রথমবারের মতো আয়োজিত সংগীত ও সামাজিক মিশন-সম্পির্কত কোনো যুব সম্মেলন।
সফরকালে মুহাম্মদ ইউনূস ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট হিসেবে সদ্য নির্বাচিত মোহাম্মদ জুসুফ কাল্লার আমন্ত্রণে তাঁর বাসভবনে যান। তাঁরা ইন্দোনেশিয়া থেকে দারিদ্র্য দূরীকরণে নতুন সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। দেশটির ক্ষুদ্রঋণ কার্যক্রমের ভবিষ্যৎ, সামাজিক ব্যবসার প্রচলন এবং দারিদ্র্য বিমোচন ও আয়বৈষম্য হ্রাসে ইন্দোনেশীয় সরকারের কার্যকর ভূমিকা নিয়েও কথা বলেন তাঁরা। দারিদ্র্য ও বেকারত্ব দূর করা এবং আয় অসমতা কমানোর ক্ষেত্রে ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার ধারণার কার্যকািরতার প্রশংসা করেন জুসুফ কাল্লা।
ইউনিভার্সিটি অব প্যারামেডিনাতেও গণবক্তৃতা করেন অধ্যাপক ইউনূস। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।