প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের সিংড়ায় বিএনপির নেতা জাকির হোসেন হত্যার জন্য বিএনপির নেতা-কর্মীরাই দায়ী বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। গত শনিবার নাটোর সার্কিট হাউসে আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সার্কিট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সিংড়ার আওয়ামী লীগের সাংসদ জুনায়েদ আহমেদ। আরও বক্তৃতা করেন সদর আসনের সাংসদ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি সাজেদুর রহমান খান ও সাধারণ সম্পাদক হানিফ আলী শেখ। জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের নেতাদের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, আওয়ামী লীগের অভিযোগ হাস্যকর।