জাকির হোসেন রোডে শিক্ষার্থীদের অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সহপাঠীকে মারধরের প্রতিবাদে লাগানো একটি ব্যানার ছিঁড়ে ফেলায় চট্টগ্রামের জাকির হোসেন রোডে এক ঘণ্টা অবরোধ করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) শিক্ষার্থীরা। গতকাল শনিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে এই অবরোধ সৃষ্টি করেন তাঁরা। অবরোধের কারণে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের আশ্বাসের ভিত্তিতে তাঁরা অবরোধ তুলে নেন। খুলশী থানার উপপরিদর্শক মামুনুর রশিদ জানান, কিছুদিন আগে ইউএসটিসির এক শিক্ষার্থীকে সন্ত্রাসীরা মারধর করেন। ওই ঘটনায় খুলশী থানায় মামলা হয়। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যানার-ফেস্টুন লাগান শিক্ষার্থীরা।