প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের আটরশিতে বিশ্ব জাকের মঞ্জিলে চার দিনব্যাপী ওরস শরিফ ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। বিশ্ব জাকের মঞ্জিল সূত্রে জানা গেছে, ১৬ ফেব্রুয়ারি বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় আখেরি মোনাজাতের মাধ্যমে এবারের ওরস শেষ হবে। মোনাজাত পরিচালনা করবেন পীরজাদা খাজা মাহ্ফুজুল হক মুজাদ্দেদী ও খাজা মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী।