জাগপা সভাপতি মুক্তি পেলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান গতকাল শুক্রবার কারাগার থেকে মুক্তি পেয়েছেন।কারা কর্তৃপক্ষ জানায়, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনের কাগজপত্র গতকাল সকালে গাজীপুরের কাশিমপুর কারাগারে পৌঁছায়। তা যাচাই-বাছাইয়ের পর বেলা ১১টার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের কারাধ্যক্ষ আবদুর রাজ্জাক শফিউল আলমের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন। গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানার মামলায় ১৭ এপ্রিল ছয় মাসের জামিন পান শফিউল আলম। গত ১১ মার্চ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরদিন পুলিশ বাদী হয়ে পল্টন থানায় দুটি মামলা করে। মামলার এজাহারে শফিউল আলমসহ ১৫৪ জনকে আসামি করা হয়।