জাগপা সভাপতি হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০-দলীয় জোটের শীর্ষ নেতা ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি এখন মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন আছেন। তাঁর স্ত্রী রেহেনা প্রধান স্বামীর দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।