জাগরণ-যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণজাগরণ মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার বিকেলে ‘জাগরণ-যাত্রা’ কর্মসূচি পালন করে গণজাগরণ মঞ্চের চাঁপাইনবাবগঞ্জ শাখা। শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে থেকে জাগরণ-যাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবারও আগের স্থানে মিলিত হন অংশগ্রহণকারীরা। এখানে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা কামাল উদ্দীন। কর্মসূচিতে অংশ নেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার ওমর আলী, সাবেক ছাত্রনেতা রফিক হাসান বাবলু, মিজানুর রহমান, থিয়েটারের জেলা শাখার শাহজাহান প্রামাণিক, উদীচী শিল্পীগোষ্ঠীর আলী হোসেন, সাবেক চেয়ারম্যান কামাল হোদা, বন্ধুসভার সাধারণ সম্পাদক দবন কুমার প্রমুখ।