জাগরণযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগঠনের তৃতীয় বর্ষপূর্তিতে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং তা কার্যকরের দাবিতে মৌলভীবাজারে জাগরণযাত্রা করেছে গণজাগরণ মঞ্চ। গতকাল শুক্রবার বিকেলে মৌলভীবাজার গণজাগরণ মঞ্চ পৌর কার্যালয় প্রাঙ্গণ থেকে জাগরণযাত্রা বের করে। জাগরণযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌমোহনায় এসে শেষ হয়। এ সময় চৌমোহনা চত্বরে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন গণজাগরণ মঞ্চের সংগঠক সৈয়দ সলমান আলী ও মাসুদ রানা। বক্তারা চিহ্নিত যুদ্ধাপরাধীসহ সব যুদ্ধাপরাধীর বিচার এবং শাস্তি দ্রুত কার্যকর, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধসহ সব সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে চলমান আন্দোলন আরও বেগবান করার আহ্বান জানান।