জাগরণের গানে গানে দেশপ্রেমের প্রেরণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাগরণের গানে গানে শ্রোতাদের দেশপ্রেমে অনুপ্রাণিত করেছেন শিল্পীরা। গান শুনে উদ্বুদ্ধ রংপুরের তরুণ প্রজন্ম। সুজলা-সুফলা-শস্য-শ্যামলা এই দেশকে সুন্দর করে গড়ার অঙ্গীকার ছিল তাদের কণ্ঠে।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম আলো বন্ধুসভার আয়োজনে ও বাংলালিংকের সহযোগিতায় জাগো বাঙালি জাগরণের গানে নামে জাগরণের গানের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাগরণের গান গেয়ে ও নৃত্য পরিবেশন করে দর্শক-শ্রোতাকে মাতিয়ে তোলেন ঢাকা থেকে আসা জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণা কেন্দ্রের শিল্পীরা।‘চাষাদের মুটেদের মজুরের’—গানটির সুরকার রংপুরের কৃতী সন্তান খাদেমুল ইসলাম বসুনিয়াকে অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তিনি বলেন, ‘এসব গানের জন্য একসময় আমাদের কণ্ঠ রোধের চেষ্টা করা হয়েছিল। এখন নতুন প্রজন্ম এসব গানের প্রেরণা নিয়ে দেশ গড়ার কাজে এগিয়ে আসবে।’অনুষ্ঠানের মাঝে বন্ধুসভার জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন বলেন, রংপুর নতুন বিভাগ হয়েছে। নতুন বিভাগে জাগরণের গান সর্বস্তরের মানুষকে জাগিয়ে তুলবে, আন্দোলিত করবে। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলালিংকের আঞ্চলিক ব্যবস্থাপক আসাদুজ্জামান খান, জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণা কেন্দ্রের মাহমুদুল হাসান, রংপুর বন্ধুসভার সহসভাপতি মঈনুল ইসলাম, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আরিফুল হক। অনুষ্ঠান উপস্থাপনা করেন বন্ধুসভার মেহের নাজমুন ও মাহফুজা আক্তার।রংপুর বন্ধুসভার শিল্পীরা জাগরণের গান ‘দুর্গম গিরি কান্তার মরু’, ‘তীরহারা এই ঢেউয়ের সাগর’, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’সহ আটটি গান এবং রিনিঝিনি নৃত্য একাডেমির শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। একাত্তরের চিঠি থেকে পাঠ করে শোনান ঢাকা বন্ধুসভার সামিউল আজিজ।এ ছাড়া ছিল জাগরণের গান নিয়ে কুইজ প্রতিযোগিতা।অনুষ্ঠানে জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণা কেন্দ্রের শিল্পীরা ‘হেই সামালো ধান হো’, ‘ধনধান্য পুষ্পভরা’, ‘মাঠে মাঠে সোনালি ধান’, ‘বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ’, ‘আমার প্রতিবাদের ভাষা’র মতো গানে গানে শ্রোতাদের দেশাত্মবোধে উদ্বুদ্ধ করে তোলেন। গান ছাড়াও ছিল অনিক বসুর পরিচালনায় জাগরণের শিল্পীদের নৃত্য পরিবেশনা।