জাগো পার্বত্যবাসীর ব্যানারে মানববন্ধন বান্দরবানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমার বান্দরবানে সফরের প্রতিবাদে ‘জাগো পার্বত্যবাসী’র ব্যানারে গতকাল রোববার মানববন্ধন করা হয়েছে।
আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমা ২০ মে পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বান্দরবানে সফরের কথা রয়েছে।
বান্দরবান প্রেসক্লাব চত্বরে গতকাল জাগো পার্বত্যবাসীর ব্যানারে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক ও জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক আবিদুর রহমান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক আবদুল জলিল।
আবিদুর রহমান জানান, সন্তু লারমার সফরের প্রতিবাদে আজ সোমবার সংবাদ সম্মেলন করবেন তাঁরা। এ বিষয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে। ১৯ মে শহরে কালো পতাকা উত্তোলন করা হবে। তবে ২০ মে পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিনিধি সম্মেলনে তাঁরা কোনো কর্মসূচি পালন করবেন না।
তবে জনসংহতি সমিতির শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক জিির্লমং মারমা অভিযোগ করেছেন, আওয়ামী লীগ ও বিএনপির দুই নেতা জাগো পার্বত্যবাসী নামে একটি সংগঠন দাঁড় করিয়ে নেপথ্যে কলকাঠি নেড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছেন।
এর আগে গত ১২ মার্চ সন্তু লারমার বান্দরবান সফরের সময়ও জাগো পার্বত্যবাসী বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেয়। এ নিয়ে সংঘর্ষও হয়।