জাজিরায় আ.লীগের দুই পক্ষে সংঘর্ষ আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের জাজিরা উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ৫০টি বসতঘর ও ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর এবং একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ১৫ জনকে আটক করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় সাংসদ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি এম মোজামেঞ্চল হক এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোবারক আলী সিকদারের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ঈদের দিন থেকেই সাংসদের সমর্থক বিলাসপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও মোবারক আলীর সমর্থক জাজিরা ইউপির চেয়ারম্যান রফিক মাস্টার এলাকায় মহড়া দিতে থাকেন।
গতকাল সকালে দুই পক্ষের সমর্থকদের মধ্যে মেহের আলী মুন্সী কান্দি গ্রাম, আক্কেল মোহামঞ্চদ মুন্সী কান্দি গ্রাম, উপজেলা শহরের ব্যাংক মোড় ও টিঅ্যান্ডটি মোড়ে সংঘর্ষ হয়। এ সময় প্রথম দুটি গ্রামে ৫০টি ঘর ও উপজেলা সদরের ব্যাংক মোড়ের ২০টি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়েছে।
সাংসদ বি এম মোজামেঞ্চল হক বলেন, ‘এলাকার রাজনৈতিক পরিবেশ নষ্ট করার জন্য সে (মোবারক) সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে।’
মোবারক আলী সিকদার জানান, মোজামেঞ্চল হক বিলাসপুর ইউপির চেয়ারম্যান কুদ্দুস বেপারীকে দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে এর প্রতিবাদ জানিয়েছে।