জাজিরায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫ বসতঘরে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধিপত্য বিস্তার নিয়ে শরীয়তপুরের জাজিরা উপজেলায় গত মঙ্গলবার রাতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় দুটি গ্রামের ছয়টি বসতঘর পুড়িয়ে দেওয়া হয়েছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, আধিপত্য বিস্তার নিয়ে জামাল মাদবর কান্দি, কবিরাজ কান্দি ও মুন্সী কান্দির দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩০টি ফাঁকা গুলি ছুড়তে হয়েছে। জাজিরা থানা ও স্থানীয় সূত্র জানায়, জাজিরা পৌরসভার সাবেক মেয়র আবদুল হক কবিরাজ ও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মান্নান ব্যাপারীর সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মঙ্গলবার সন্ধ্যায় আবদুল হক কবিরাজের ভাগনে জুয়েল কবিরাজ পাশের জামাল মাদবর কান্দি গ্রামে গেলে মান্নান ব্যাপারীর সমর্থকেরা তাঁকে কুপিয়ে আহত করে। এ ঘটনার পরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাঁদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।