জাজিরায় প্রতিরক্ষা বাঁধের নির্মাণকাজের উদ্বোধন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর জন্য ‘জাজিরা কন্সট্রাকশন ইয়ার্ড’ রক্ষায় নদীর তীর প্রতিরক্ষা বাঁধ নির্মাণকাজের উদ্বোধন করতে ২ মার্চ শরীয়তপুরে আসছেন। জাজিরা উপজেলার নাওডোবায় দুপুর ১২টায় প্রধানমন্ত্রী প্রকল্পটির উদ্বোধন করবেন। সূত্র জানায়, পদ্মা সেতুর ‘কন্সট্রাকশন ইয়ার্ড’ হিসেবে ব্যবহার করতে জাজিরা উপজেলার নাওডোবা মৌজায় ২০০৮ সালে ২৬০ একর জমি হুকুম দখল করে জেলা প্রশাসন। পদ্মা নদীর তীরবর্তী হওয়ায় ভাঙনের কবল থেকে কন্সট্রাকশন ইয়ার্ডটি রক্ষা করতে সেতু বিভাগ কর্তৃপক্ষ ২ দশমিক ২০ কিলোমিটার দৈর্ঘ্য ও ৬০ মিটার প্রস্থ প্রতিরক্ষা বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নেয়। প্রকল্পটি বাস্তবায়নের জন্য ২৯ জানুয়ারি ভারতের ভারতীয়া এবং বাংলাদেশের এম বিল্ডার্স ইঞ্জিনিয়ারিং নামের দুটি কোম্পানির সঙ্গে চুক্তি করা হয়। প্রকল্পটির নির্মাণ ব্যয় ধরা হয় ৯৭ কোটি টাকা। প্রধানমন্ত্রীর উদ্বোধনের ১৮০ দিনের মধ্যে প্রকল্পটির কাজটি শেষ করতে হবে।