প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার কচা ও পোনা নদীতে অভিযান চালিয়ে আট মণ জাটকা ও বিভিন্ন প্রজাতির মাছের পোনা জব্দ করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। এ সময় সাতটি নিষিদ্ধ বেহুন্দি জাল জব্দ করা হয়। উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অনিল চন্দ্র দাস ও কোস্টগার্ডের কনটিনজেন্ট অফিসার মো. ইয়াছিন বলেন, গত বুধবার বেলা তিনটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত কচা ও পোনা নদীতে অভিযান চালিয়ে জাটকা ও বিভিন্ন প্রজাতির মাছের পোনা এবং সাতটি বেহুন্দি জাল জব্দ করা হয়। পরে জালগুলো পুড়িয়ে ফেলা হয় এবং মাছগুলো মাদ্রাসা ও এতিমখানায় বিলিয়ে দেওয়া হয়।