প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী এমভি প্লোটিলা লঞ্চে অভিযান চালিয়ে ৬৪০ কেজি জাটকা জব্দ করা হয়েছে৷ গত শনিবার রাতে এসব জাটকা জব্দ করেন কোস্টগার্ডের সদস্যরা। কোস্টগার্ড জানায়, গোপন তথ্য পেয়ে শনিবার রাতে ওই লঞ্চে অভিযান চালিয়ে জাটকা জব্দ করা হয়৷ তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এইচ রহমান জানান, জাটকাগুলো এতিমখানা ও দুঃস্থ ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয়েছে। চাঁদপুর প্রতিনিধি