জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফিশারিঘাট এলাকায় অভিযান চালিয়ে ৬০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। অভিযানে এস এস কোল্ড স্টোর নামে একটি মৎস্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। ওই প্রতিষ্ঠানটি জেলা মৎস্য কার্যালয়ের ছাড়পত্র ছাড়াই চলছিল বলে জানান মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী। জব্দ করা জাটকা নগরের বিভিন্ন এতিমখানায় দিয়ে দেওয়া হয়।