জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পাঁচ মণ জাটকা জব্দ করেছে। বরিশাল নগরের পোর্টরোড বাজার থেকে এসব জাটকা জব্দ করা হয়। জব্দ করা মাছ মৎস্য অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহযোগিতায় গরিবদের মধ্যে বিলি করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল মাহামুদ জানিয়েছেন, জাটকা নিধন রোধে গতকাল অভিযান চালানো হয়। অভিযানে জব্দ করা জাটকার মালিককে পাওয়া যায়নি।