প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে কর্ণফুলী নদীতে একটি ট্রলার থেকে ৬০০ কেজি জাটকা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ওই অভিযান চালানো হয়। জব্দ জাটকাগুলো মাহমুদ ফিশ ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের বলে জানা গেছে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন। জব্দ করা জাটকাগুলো ১৬টি এতিমখানায় দিয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘এখন অন্যান্য মাছ শিকারের সময় যদি জাটকা ধরা পড়ে, তবে ঘোষণা দেওয়ার নির্দেশ রয়েছে। ওই প্রতিষ্ঠানটি জাটকা ধরা পড়ার বিষয়টি ঘোষণা দিলে আমরা তা জব্দ করি।’