প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরে ১৫০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। গত বুধবার রাতে মেঘনা নদীতে একটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়। জাটকাগুলো গতকাল বৃহস্পতিবার সকালে দুঃস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়। কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার এম মাহফুজুল ইসলাম জানান, ভোলা থেকে আসা এমভি টিপু-২ নামের যাত্রীবাহী একটি লঞ্চ চাঁদপুরের মেঘনা নদী দিয়ে ঢাকা যাচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে কোস্টগার্ডের সদস্যরা লঞ্চটিতে অভিযান চালান। এ সময় লঞ্চে পরিত্যক্ত অবস্থায় ১৫০ মণ জাটকা পাওয়া যায়, যার মূল্য ১৮ লাখ টাকা।