জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লঞ্চঘাটের কাছে ধলেশ্বরী নদীতে গতকাল সোমবার ভোরে ইঞ্জিনচালিত একটি ট্রলারে অভিযান চালিয়ে ১০ মণ জাটকা ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ। তবে জাটকা ও কারেন্ট জাল বহনকারী ট্রলার দুটিসহ মালিকদের ছেড়ে দেওয়া হয়েছে। সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা শাহাজাদা খসরু বলেন, ঢাকাগামী একটি ট্রলারে অভিযান চালিয়ে চার ঝুড়ি ও দুই বস্তাভর্তি জাটকা জব্দ করা হয়। অপর একটি ট্রলার থেকে জব্দ করা হয় ১০ হাজার মিটার করেন্ট জাল। পরে লঞ্চঘাট এলাকায় কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে। আর জাটকাগুলো এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।