জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লঞ্চঘাট এলাকার ধলেশ্বরী নদীতে গতকাল বৃহস্পতিবার ভোরে দুটি যাত্রীবাহী লঞ্চে যৌথভাবে অভিযান চালিয়ে ১২ মণ জাটকা ইলিশ আটক করেছে কোস্টগার্ড ও স্থানীয় মত্স্য বিভাগ। সদর উপজেলার জ্যেষ্ঠ মত্স্য কর্মকর্তা রাসেদুজ্জামান জানান, এমভি গাজী-৪ ও এমভি শরীয়তপুর-৩ নামের দুটি লঞ্চে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়। মুন্সিগঞ্জ প্রতিনিধি