জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় ৩০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। আড়াইটা থেকে এসব জাটকা জব্দ করা হয়। সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, গত মঙ্গলবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা ফকিরহাট এলাকায় মো. আলী নামের একজনের মাছ ধরার নৌকা থেকে কোস্টগার্ড পূর্বাঞ্চলের আওতাধীন সাঙ্গু স্টেশনের কর্মীরা এসব জাটকা জব্দ করেছেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওবাইদুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নৌকার মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। মাছ এতিমখানায় বিতরণ করা হয়।