জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীর ফতুল্লা লঞ্চঘাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড পাগলা স্টেশনের সদস্যরা। গতকাল সোমবার সকালে ওই অভিযানে জাটকাগুলো জব্দ করা হলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি। আটক জাটকার আনুমানিক মূল্য টাকা ২ লাখ ৪০ হাজার টাকা। জাটকাগুলো পরবর্তীকালে নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।