প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে একটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ২৫ মণ জাটকা জব্দ করেছেন কোস্টগার্ডের সদস্যরা। গজারিয়া কোস্টগার্ডের স্টেশন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল মঙ্গলবার মেঘনার চর কিশোরগঞ্জ মোহনায় পটুয়াখালীর গলাচিপা থেকে সদরঘাটগামী এম ভি রিফাত নামের যাত্রীবাহী একটি লঞ্চে তল্লাশি চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি। জব্দ করা জাটকাগুলো জেলা মৎস্য কর্মকর্তা ওলিউর রহমান ও উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা শাহিনূর মিয়ার উপস্থিতিতে বিভিন্ন মাদ্রাসার এতিম ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।