জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরা বাজার ও আগানগর বউবাজারে অভিযান চালিয়ে গতকাল বুধবার সকালে তিন মণ জাটকা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জাটকা সংরক্ষণ ও বিক্রির অপরাধে আটজনকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। পরে জাটকাগুলো আটটি এতিমখানায় বিতরণ করা হয়। ইউএনও আবুল বাশার মোহামঞ্চদ ফখরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।