প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটায় ১০ মণ জাটকা জব্দ করা হয়েছে। গত সোমবার সন্ধ্যা সাতটার দিকে একটি যাত্রীবাহী লঞ্চ থেকে ওই জাটকা জব্দ করা হয়। এ সময় কাউকে আটক করতে পারেননি কোস্টগার্ডের সদস্যরা। পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. সৈয়দ আবদুর রউফ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সাতটার দিকে অভিযান চালিয়ে এমভি নাসির নামের একটি যাত্রীবাহী লঞ্চ থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ মণ জাটকা জব্দ করা হয়েছে। লঞ্চটি পাশের তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়া থেকে পাথরঘাটায় আসছিল। জাটকাগুলো পরে মৎস্য দপ্তরে হস্তান্তর করা হয়। পরে প্রশাসনের সহযোগিতায় সেগুলো স্থানীয় গরিব মানুষ ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।