জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলায় তেঁতুলিয়া নদীতে গত শুক্রবার দিবাগত রাতে কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ৩০ মণ জাটকা এবং ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের নির্দেশে জালগুলো পুড়িয়ে ফেলা হয়। জব্দ করা জাটকা স্থানীয় দুস্থ ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয়। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জা ম মাসুদুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।