জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী নদী থেকে গতকাল শুক্রবার ভোরে ট্রলারসহ ১৬ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ। সদর উপজেলা মৎস্য কর্মকর্তা রাসেদুজ্জামান জানান, দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী লঞ্চ এমভি সিরাজ-২, এমভি প্রিন্স অব হাসান হোসেন, এমভি মিতালী নামে তিনটি লঞ্চ ও একটি ট্রলারে অভিযান চালিয়ে জাটকা জব্দ করা হয়। জব্দ করা মাছ এতিমখান ও মাদ্রাসায় বিতরণ করা হয়। মুন্সিগঞ্জ প্রতিনিধি