জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী তিনটি লঞ্চে তল্লাশি চালিয়ে গতকাল মঙ্গলবার ১ হাজার ৪০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ডের পাগলা স্টেশনের সদস্যরা। পাগলা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সায়ীদ এম কাসেদ বলেন, গতকাল ভোরে বুড়িগঙ্গা নদীর মুক্তারপুর সেতু-সংলগ্ন এলাকায় তিনটি লঞ্চে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় অবৈধ জাটকা জব্দ করা হয়। এগুলো সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনিম জেবিন বিনতে শেখের কাছে হস্তান্তর করা হয়।
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ