প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা মাছবাজার ঘাট এলাকায় গতকাল বুধবার সকালে জাটকা নিধন প্রতিরোধে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় সাড়ে তিন মণ জাটকা জব্দ করে এতিমখানায় বিতরণ করা হয়। এ ছাড়া জাটকা বিক্রয়ের দায়ে তিনজনকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।