জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মেঘনা নদীর এখলাসপুর এলাকায় কর্ণফুলী-১০ নামের একটি যাত্রীবাহী লঞ্চ থেকে ৪০ মণ জাটকা জব্দ করেছেন কোস্টগার্ড সদস্যরা। গত শুক্রবার দিবাগত রাত ৩টায় কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লে. আতাহার আলীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লে. আতাহার আলী বলেন, এসব জাটকা হাইমচরের চরভৈরবী এলাকা থেকে ওই লঞ্চে ওঠানো হয়েছে খবর পেয়ে ধাওয়া করা হয়। পরে এখলাসপুর এলাকায় এসে লঞ্চটিতে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা সফিকুর রহমান বলেন, জেলা প্রশাসনের সভায় এসব জাটকা মৎস্য হিমাগারে রাখার সিদ্ধান্ত হয়। পরে এগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হবে। চাঁদপুর প্রতিনিধি