প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদী থেকে ১ হাজার ৬০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। গত সোমবার গভীর রাতে যাত্রীবাহী লঞ্চ কীর্তনখোলা-১ থেকে এগুলো জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে এসব জাটকা বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। পাগলা কোস্টগার্ডের পেটি অফিসার রফিক উদ্দিন বলেন, ধলেশ্বরী নদীসংলগ্ন নয়াগাঁও এলাকায় উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফারুক ফায়েদুজ্জামানের উপস্থিতিতে জাটকাগুলো মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ