জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে মেঘনা নদীতে গত শুক্রবার রাতে এমভি প্লোটিলা নামক যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৪০ মণ জাটকা ইলিশ জব্দ করেছেন কোস্টগার্ডের সদস্যরা। কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে এমভি প্লোটিলায় অভিযান চালানো হয়। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এইচ হাবিবুর রহমান বলেন, গতকাল শনিবার সকালে দুস্থ ও এতিমদের মধ্যে জাটকা বিতরণ করা হয়েছে।  চাঁদপুর প্রতিনিধি।