জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বাংলাবাজার ঘাট থেকে কোস্টগার্ডের সহযোগিতায় ৭৫০ কেজি জাটকা জব্দ করেছে জেলা মৎস্য দপ্তর। গতকাল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জব্দ করা জাটকা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন আদালত পরিচালনা করেন। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মমিনুর রহমান, মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী, সামুদ্রিক মৎস্য পরিদর্শক জহিরুল হক ও মনজুর রহমান উপস্থিত ছিলেন।