জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরের কাছে কালাইয়া খালে একটি ট্রলার থেকে গতকাল মঙ্গলবার সকালে প্রায় ৬০ মণ জাটকা জব্দ করা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহবুব আলম তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অঞ্চলের দায়িত্বে থাকা কোস্টগার্ডের পেটি কর্মকর্তা মো. নজরুল ইসলামের নেতৃতে আট সদস্যের একটি দল এ অভিযান চালায়। জব্দ করা মাছগুলো স্থানীয় দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি