প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাটকা পরিবহনের সময় শরীয়তপুরের বুড়িরহাট এলাকা থেকে আট ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ৭৫ মণ জাটকা জব্দ করা হয়। গত মঙ্গলবার ভোররাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে তিনটি পিকআপসহ ৬৫ মণ জাটকা আটক করে। এ ছাড়া গোসাইরহাট থানার পুলিশ আরও ১০ মণ জাটকা আটক করে। আটক ব্যক্তিদের জেলা প্রশাসনের নির্বাহী হাকিম জিতেন্দ্রনাথ নাগ পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন। জব্দ করা জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত মাছ ব্যবসায়ীরা হলেন গোসাইরহাট উপজেলার দুদু মিয়া, আবদুর রাজ্জাক ব্যাপারী, কুদ্দুস আলী, বাদল পাজাল, আবদুর রহমান দপ্তরি ও শামিম মোল্লা, ভেদরগঞ্জ উপজেলার সোহেল মোল্লা ও ইমান মোল্লা।