জাটকা জব্দ জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুর সদর উপজেলার বাদুরা মৎস্যবন্দর থেকে গতকাল সোমবার ৭০ মণ জাটকা জব্দ করেছে র্যা ব-৮। এ সময় পাঁচজন মাছ ব্যবসায়ীকে জাটকা বিক্রির দায়ে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ছাব্বির আহমেদ আকুঞ্জি। র্যা ব সূত্র জানায়, নির্বাহী হাকিম, মৎস্য বিভাগ ও র্যা ব-৮-এর একটি দল বাদুরা মৎস্যবন্দরে অভিযান চালায়। এ সময় জাটকা বিক্রির দায়ে সদর উপজেলার বাদুরা গ্রামের মো. আবু (৩৪), আবুল হোসেন আকন (৩৫) ও আবদুল হাই কাজী (৪০) এবং জিয়ানগর উপজেলার পাড়েরহাট গ্রামের জাহিদ শেখ (২৮) ও হোগলাবুনিয়া গ্রামের আনোয়ার হোসেনকে (৩৫) আটক করে জরিমানা করা হয় ।