জাটকা-জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার নিমদী লঞ্চঘাট-সংলগ্ন তেঁতুলিয়া নদীতে গতকাল মঙ্গলবার পুলিশ বিপুল পরিমাণ কারেন্ট জাল ও তিন মণ জাটকা জব্দ করেছে। পরে জালগুলো পুড়িয়ে ফেলা হয়। জাটকাগুলো দুস্থ ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয়। এর আগে গত সোমবার পুলিশ বাউফল থানার সামনের এলাকা থেকে বজলু খান ও মো. হানিফ নামের দুজনকে প্রায় ১ হাজার ৫০০ মিটার নিষিদ্ধ জালসহ আটক করে। ভ্রাম্যমাণ আদালত তাঁদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন। ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান এ দণ্ডাদেশ দেন।