জাটকা ধরায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের চরভদ্রাসনে জাটকা ধরার দায়ে চার জেলেকে এক হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা সদরের মাছহাটায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মাহবুব হাসান। দণ্ড পাওয়া জেলেরা হলেন জালাল শেখ, রিপন হোসেন, পুণ্য বিন্দু ও মান্নান খান। আদালত ওই জেলেদের কাছ থেকে ২০ কেজি জাটকা জব্দ করেন। এসব জাটকা এতিমখানায় বিতরণ করা হয়।
ফরিদপুর অফিস