প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাটকা বিক্রির দায়ে জেলা মৎস্য দপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দুই মাছবিক্রেতাকে সাত হাজার টাকা জরিমানা করেছেন। এ সময় তাঁদের কাছ থেকে ৫০ কেজি জাটকা আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে ফিসারিঘাটে এই অভিযান চালানো হয়। দুই মাছবিক্রেতার মধ্যে মো. মালুকে পাঁচ হাজার টাকা এবং মো. আজাদকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল ইসলাম সরকার। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব, মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।