জাটকা বিক্রির দায়ে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে জাটকা বিক্রির দায়ে চার মাছ ব্যবসায়ীর প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ
ছাড়া জাটকা বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। গতকাল বেলা সোয়া তিনটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার মধ্যপাড়া হাসামদিয়া এলাকার জনতা মৎস্য আড়তের সামনে এ ঘটনা ঘটে। র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক
মেজর মো. মোস্তফা কায়জার বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম ও এনডিসি মনদীপ ঘরাই আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মাসুদ রানা, আমির হোসেন, আলাল ঘরামী ও জামাল মাতুব্বর।