জাটকা রক্ষায় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাটকা রক্ষায় এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটায় উপজেলার মহনপুর গ্রামে স্থানীয় আলী আহম্মদ বহুমুখী মহাবিদ্যালয় মিলনায়তনে এ সভা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কার্যালয় যৌথভাবে এ সভার আয়োজন করে। সহকারী কমিশনার (ভূমি) নাসির উদ্দিন সারোয়ারের সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় চাঁদপুরের জেলা প্রশাসক মো. আবদুস সবুর মণ্ডল প্রধান অতিথির বক্তব্য দেন। জাটকা রক্ষায় জেলেদের সচেতন করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। এতে আড়াই শতাধিক জেলে অংশ নেন।