জাটকা শিকারের দায়ে ৫ জেলের জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মেঘনা নদীতে গতকাল সোমবার জাটকা শিকারের দায়ে পাঁচ জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
কমলনগর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খোরশেদ আলম বলেন, গতকাল ভোরে মেঘনা নদীর জারিদোনা খাল এলাকায় জাটকা ইলিশ শিকার করায় সময় মৎস্য বিভাগ ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে পাঁচ জেলেকে আটক করে। দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান প্রত্যেক জেলেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।
অর্থদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন কমলনগর উপজেলার বালুরচর গ্রামের মো. জাহিদুল ইসলাম, মো. রাসেল, সবুজ ও রাকিব হোসেন এবং ভোলার দৌলতখানের ইসমাইল হোসেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহম্মদ বলেন, জরিমানার টাকা দেওয়ার পর ওই পাঁচ ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়।