জাটকা সংরক্ষণ সপ্তাহ আজ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জাটকা মাছ রক্ষা পেলে, বারো মাস ইলিশ মেলে’—এই প্রতিপাদ্য সামনে নিয়ে আজ ১৮ মার্চ শুরু হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। চলবে ২৪ মার্চ পর্যন্ত। জাতীয় মাছ ইলিশ সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সপ্তাহটি পালিত হচ্ছে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেছেন, বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ইলিশ মাছ।
প্রধানমন্ত্রী তাঁর বাণীতে বলেন, ‘রুপালি ইলিশ আমাদের ঐতিহ্য ও গর্বের সঙ্গে মিশে আছে। জাটকা সংরক্ষণ ও ব্যবস্থাপনার ওপর নির্ভর করে আগামী দিনের বড় ইলিশ।’