জাটকা সংরক্ষণ সপ্তাহ আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জাটকা মাছ রক্ষা করি, ইলিশ সম্পদ বৃদ্ধি করি’ স্লোগান সামনে রেখে আজ বুধবার শুরু হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। এ উপলক্ষে জাটকা রক্ষা ও ইলিশ সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে সংশ্লিষ্ট সবার মাঝে জনসচেতনতা সৃষ্টি করতে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।
এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জাটকা আহরণকারী জেলেদের বিকল্প কর্মসংস্থান ও ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা দেওয়ায় এবং গণসচেতনতা সৃষ্টির সমন্বিত কার্যক্রম পরিচালনা করায় ইলিশের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। গত ২০১৩-১৪ অর্থবছরে ইলিশের উৎপাদন হয়েছে ৩ দশমিক ৮৫ লাখ মেট্রিক টন।
জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন।
সপ্তাহ উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, মতবিনিময় সভা, কর্মশালাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।