জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে নৌ-শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নৌ-শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।জেলা মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে বেলা ১১টায় দৌলতদিয়ার ১ নম্বর ফেরিঘাট থেকে পদ্মায় নৌ-শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নদীর কয়েক কিলোমিটার এলাকা ঘুরে পুনরায় ফেরিঘাটে এসে শেষ হয়। পরে দৌলতদিয়া ঘাট বাজার এলাকায় আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল।